শমশেরনগর রেলওয়ে স্টেশনে এক ব্যক্তির মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আকস্মিকভাবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টায় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে প্লাটফর্মে বসা অবস্থায় এক ব্যক্তি হঠাৎ ঢলে পড়ে মারা যান। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে তার সাথে থাকা মুঠোফোনের সূত্রে জানা যায়, আকস্মিকভাবে মৃত্যুবরণকারীর নাম দুলাল মিয়া (৩৭)।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির সাথে থাকা মুঠোফোনে সংরক্ষিত কয়েকটি ফোনে কথা বলে জানা যায় তার নাম দুলাল মিয়া। তার বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজারে। নিহত ব্যক্তির পরিবার সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে লাশ সনাক্ত না করলে লাশটি রেলওয়ে পুলিশের হাছে হস্তান্তর করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed