Main Menu

হযরত শাহ্ আজম (র.) ওরশ মাহফিল ১৫ আগষ্ট

বৈশাখী নিউজ ডেস্ক: ওলীয়ে কামিল হযরত শাহ্ আজম (র.) এর ৩৮তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ওরশ মাহফিল আগামী ১৫ আগষ্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেল ষ্টেশন সংলগ্ন রামপাশা গ্রামে ওলীর মাজারে ওরশ মাহফিল উপলক্ষে কোরআন খতম, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, পীরের জীবনী আলোচনা, জিকির-আজকারসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন তার ভক্তবৃন্দ। এতে শেষ মোনাজাত পরিচালনা করবেন, হযরত শাহ্ আজম (র.) এর কনিষ্ঠ গদ্দীনিশিন পীর মাওলানা শাহ্ মোঃ মোশররফ আলী।

হযরত শাহ্ আজম (র.) ছিলেন ভারতের কৈলাশ ত্রিপুরা জেলার লক্ষিপুর গ্রামের ওলীয়ে কামিল সূফী সাধক মরমী হযরত শাহ্ ইয়াছিন (র.) এর শ্রেষ্ট খলিফা। তিনি ঐতিহাসিক খোজার মসজিদ সংস্কার, ধমীয় বিভিন্ন উপাসনালয় নির্মাণ ও সংস্কারসহ সমাজ উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে গেছেন যা আজো সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। -প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed