Main Menu

হবিগঞ্জে ট্রাক চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজারে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে সদর উপজেলার বৈদ্যার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম এমরান মিয়া । তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ সদরের রানাদির গ্রামের উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন। তার ব্যাচ নং-ক-৮০৬।
জানা যায়, পুলিশ কনষ্টেবল এমরান মিয়া হবিগঞ্জ থেকে মোটর সাইকেল নিয়ে গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বৈদ্যার বাজার নামক স্থানে পৌছলে মিরপুর থেকে ছেড়ে আসা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এদিকে ঘটনার পর পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টর চালককে আটক করলেও গাড়ির মালিক মিরপুরের জনৈক তারা মিয়া কৌশলে চালককে ছাড়িয়ে নিয়ে যায়। তবে গাড়ি এখনো আটক রয়েছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed