আজ থেকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মায়ের দুধের উপকারী দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।
‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো : টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।
বাংলাদেশে ১৫ থেকে ২০ ভাগ শিশু মারাত্বক অপুষ্টির শিকার। অপুষ্টির কারণে প্রতি বছর অনেক শিশুর প্রাণহানি ঘটে। অনেক শিশু খর্বাকৃত হয়ে বেড়ে ওঠে। এই অপুষ্টিজনিত সমস্যা দূর করতে শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালিক বলেন, জীবনের প্রথম ছয়মাসে মায়ের বুকের দুধপান করলে একটি শিশুর বেঁচে থাকা ও স্বাভাবিক বৃদ্ধির উপর সরাসরি প্রভাব পড়ে যা এখন প্রমাণিত সত্য।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক বাণীতে সপ্তাহের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ একটি সুস্থ ও বুদ্ধিমান সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।
রাষ্ট্রপতি বিশ্বাস করেন, শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের দুধপান করানোর কোনো বিকল্প নেই এবং এর অপরিহার্য পুষ্টি শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সংবাদপত্র বিশেষ নিবন্ধ প্রকাশ ও টেলিভিশন এবং রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
যদিও আজ মঙ্গলবার থেকে সারাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শুরু হবে। তবে ২ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উল্লেখ্য, বিশ্বের ১৭০টি দেশে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সরকারি ও বেসরকারি সংগঠনগুলো নানা আয়োজনে এ সপ্তাহ পালন করবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed