Main Menu

ব্যাংকগুলো সুদের হার আরও কমাচ্ছে

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে এখন আমানতের গড় সুদের হার ৪ দশমিক নয় তিন শতাংশ, যা ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে কম। সংশ্লিষ্টরা বলছেন, পরিচালন খরচ কমাতেই ক্রমান্বয়ে সুদের হার কমাচ্ছে ব্যাংকগুলো। আর বিশ্লেষকদের মন্তব্য, এতে আমানতকারীরা নিরুৎসাহিত হয়ে পড়বেন, যা অর্থনীতিকে করে তুলবে ভারসাম্যহীন।
সঞ্চয়ের নিরাপত্তায় নাগরিকদের প্রথম পছন্দ ব্যাংক। আমানতের সুদ, কারো হিসাবে যোগ হয়, বাড়তি আয় হিসাবে কারো বা আয়ের একমাত্র মাধ্যমও। কিন্তু নানা অজুহাতে আমানতের সুদের হার কমিয়েই চলেছে ব্যাংকগুলো।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গেল মে মাস শেষে ব্যাংক খাতে আমানতের গড় সুদের হার দাঁড়িয়েছে ৪ দশমিক নয় তিন শতাংশে। ব্যাংকিং ইতিহাসে এত কম সুদের ঘটনা আর নেই। গেল বছর একই সময়ে এই হার ছিল ৫ দশমিক ছয় সাত শতাংশ, যা আগের বছরের চেয়ে ১ দশমিক তিন দুই শতাংশ কম।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, সবচেয়ে কম সুদ দিচ্ছে বিদেশি ব্যাংকগুলো, ১ দশমিক পাঁচ নয় শতাংশ হারে। এখন পর্যন্ত ৫ শতাংশের ওপরে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিশেষ ২ ব্যাংক, ৫ দশমিক নয় সাত শতাংশ। যা ভাবিয়ে তুলেছে কেন্দ্রীয় ব্যাংককে।
বিশ্লেষকরা বলছেন, আমানতের সুদের হার কমে গেলে সঞ্চয়ে আগ্রহ হারাবে আমানতকারীরা। এতে ভারসাম্যহীন হয়ে পড়তে পারে অর্থনীতি। যদিও মুক্তবাজার অর্থনীতিতে সুদের হার নির্ধারণ করে থাকে ব্যাংকগুলো নিজেরাই।

Share





Related News

Comments are Closed