২৪ ঘণ্টার মধ্যে সিটিসেলের সংযোগ দেওয়ার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধ থাকা বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের সংযোগ ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (বিটিআরসি) এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।
মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম।
এর আগে ৩ নভেম্বর ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে বাংলাদেশে সবচেয়ে পুরোনো মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। এরপর নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে সিটিসেল কর্তৃপক্ষ।
আদালত একইসঙ্গে সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যর কমিটি গঠনেরও নির্দেশ দেন। এ কমিটিতে বিটিআরসির স্প্রেকট্রাম বা তরঙ্গ বরাদ্দ বিষয়ক পরিচালক ও যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে সদস্য রাখতে বলা হয়েছে। এ কমিটিকে এক মাসের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে বলা হয়েছে।
বকেয়া টাকা পরিশোধ করা হয়নি এ অভিযোগে গত ২১ অক্টোবর সিটিসেলের কার্যক্রম (স্প্রেকট্রাম বা তরঙ্গ) স্থগিত করে দেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসির এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ২৫ নভেম্বর আপিল বিভাগে আবেদন করে সিটিসেল।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed