সিলেট শিক্ষা বোর্ডে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট শিক্ষাবোর্ডের চার জেলার মধ্যে ফলাফলে শীর্ষে রয়েছে সিলেট এবং পিছিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা। তবে জিপিএ-৫ এর সংখ্যায় সিলেটের পরেই এই জেলার অবস্থান রয়েছে। রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া যায়।
সিলেট জেলার অংশ নেয়া ২৬ হাজার ২ শ’ ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৫ জন। এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৯ হাজার ৩শ’ ৪৩জন ও মেয়ে শিক্ষার্থী ১০ হাজার ৬শ’ ৬৬২ জন। জেলার পাসের হার ৭৬ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ৬শ’ ৭জন।
এদিকে, মৌলভীবাজার জেলায় ১৪ হাজার ২শ’ ৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৯ হাজার ৪শ’ ৭ জন। এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ১শ’ ৩জন ও মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৩শ’ ৪ জন। পাসের হার ৬৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন।
অন্যদিকে, জেলাভিত্তিক ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলার ১১ হাজার ৮শ’ ২৬ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৮ হাজার ৬ শ’ ৬৯ জন। এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৩ হাজার ৮শ’ ১৬ ও মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৮শ’ ৫৩ জন। জেলার পাসের হার ৭৩ দশমিক ৩০। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
তৃতীয় স্থানে হবিগঞ্জ জেলা। ১৩ হাজার ৬শ’ ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৮ হাজার ৭শ’ ১৬ জন। এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৩ হাজার ৭শ’ ৬৮ ও মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৯শ’ ৪৮ জন। জেলার পাসের হার ৬৯ দশমিক ১৩। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed