Main Menu

নিলি চন্দ সবার সহযোগিতায় বাঁচতে চায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জিবিসি নামক কঠিন রোগে আক্রান্ত হয়েছে নিলি চন্দ (১৫)। দীর্ঘদিন থেকে এই কঠিন রোগে আক্রান্ত হয়েছে সে। অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে না পারায় নিলি চন্দ চরম দুঃখ-কষ্ঠে দিনযাপন করছে। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
নিলি চন্দ সিলেট নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী। সে সিলেট নগরীর লাক্কাতুরার বাসিন্দা নিপেন্দ্র কুমার চন্দ ও অনিতা চন্দের মেয়ে। বর্তমানে বাসায় চিকিৎসাধীন নিলির শরীর, দু’হাত ও কমর অবস হয়ে উঠেছে। গত দুই মাস ধরে নিলি উঠতে বসতে ও দাঁড়াতে পারে না। ইতিমধ্যে তাঁর চিকিৎসার জন্য পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকরা বলছেন- তাকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। কিন্ত নিলি চন্দের দরিদ্র বাবা মায়ের পক্ষে এত টাকা যোগার করে চিকিৎসা করানো অসম্ভব। তাই তারাঁ তাঁদের মেয়েকে বাঁচাতে সমাজের সকল শেণি পেশার মানুষদের নিকট সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- অনিতা চন্দ, হিসাব নম্বর ০৮৬১১১১১৪২৯৪, উত্তরা ব্যাংক লিমিটেড, আম্বরখানা শাখা, সিলেট। মোবাইল নং ০১৭০৩৯৫৩১৭৭, ০১৭২১৯৬২৫৭৭।

 

Share





Related News

Comments are Closed