Main Menu

সিলেট ও সুনামগঞ্জে তিন অস্ত্র ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার সামনের সড়ক ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুরের ভাইভাই রেষ্টুরেন্টের সামন থেকে সোমবার পৃথক অভিযানে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছে থেকে দুটি পাইপগানসহ ৫ রাউন্ড গুলি ও দেশীয় একটি ছোরা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে সিলেটের জালালাবাদ থানার মোল্লার গাঁও গ্রামের মো. মিছির আলীর ছেলে মো. হাসান আলী (২৮), একই থানার লালারগাঁও গ্রামের মো. মনফর আলীর ছেলে মো. ফরিদ উদ্দিন (৩০), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (বামন গাও) গ্রামের মো. মকলেস মিয়ার ছেলে শফিক মিয়া (২৮)।
র‌্যাব-৯এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী তিন অস্ত্র ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল জালালাবাদ থানার বাদাঘাট রোডে ও আরেকটি দল জগন্নাথপুরের ভাই ভাই রেষ্টুরেন্টের সামন থেকে অস্ত্রসহ উদ্ধার করা হয়।
আসামীদের সিলেটের জালালাবাদ থানা ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

Share





Related News

Comments are Closed