Main Menu

এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার: ইসি

বৈশাখী নিউজ ডেস্ক : এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ভোটার হালনাগাদকরণ ২০১৭ কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইসি বলছে, আগামী ২৫ জুলাই থেকে ভোটার তালিকার তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চলবে ৯ আগস্ট পর্যন্ত।

ইসির সচিব এম আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০০ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম কিন্তু এখনো ভোটার হতে পারেননি তারা এবার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠী বা বিদেশিরা যাতে ভোটার হতে না পারে সেজন্য ৩০টি উপজেলায় বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ কমিটি করা হয়েছে। এই কমিটি কোনো বিদেশি নাগরিক যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন তা নজরদারি করবে। ভোটকেন্দ্রে তারা মা, বাবা, চাচা, ফুপুদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির সচিব বলেন, “নারী ভোটার বাড়ানোর ক্ষেত্রে এবার বিশেষ কার্যক্রম হাতে নেয়া হচ্ছে।”

Share





Related News

Comments are Closed