ফেসবুকে কটুক্তি: ছাত্রলীগের ৭ কর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ছাত্রলীগের ৭ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সিলেটের বালাগঞ্জের রুকনপুর গ্রামের মৃত আব্দুল রফিকের ছেলে এমরুল হক বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫৭ ধারায় বালাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১২ জুলাই বুধবার দায়েরকৃত মামলার আসামিরা হচ্ছেন- বালাগঞ্জ থানার নশিওরপুর গ্রামের মৃত আবদুল মালিকের ছেলে রায়হান আহদ জয় (২২), খালিছ মিয়ার ছেলে এসএম মুহিত (২৪), জামালপুর গ্রামের আনছান খাঁ’র ছেলে আলবাব খান (২৪), রতনপুর গ্রামের পংকি মিয়ার মাসুম আহমদ (২২), নশিওরপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে আতিফ আহমদ শিমু (২১), আলাপুর গ্রামের আবদুল খালিকের ছেলে আমিনুর রহমান তুহেল (২৩) ও নশিওরপুর গ্রামের মৃত আবদুল খালিকের ছেলে লিমন আহমদ (২১)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘‘আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোংরা ভাষা ব্যবহার করে স্ট্যাটাসের মাধ্যমে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মানহানি ঘটিয়েছে। ১নং আসামি রায়হান আহমদ জয় তার ফেসবুক আইডি ব্যবহার করে এমপি কয়েসের ছবি দিয়ে তাকে উল্লেখ করে স্ট্যাটাস দেয় ‘রাজাকার মুক্ত আসন চাই’। ২নং থেকে ৭নং আসামিরাও ফেসবুকে এমপি কয়েসকে নিয়ে বিভিন্ন কটুক্তি করেছে।’
এদিকে মামলার ৩নং আসামি আলবাব খানকে বুধবার রাতে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল উদ্দিন আহমদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। থানার এসআই আক্তারুজ্জামান মামলাটি তদন্ত করছেন বলে জানান ওসি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed