তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন লঙ্কান প্রেসিডেন্ট
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশায় রাষ্ট্রীয় সফরে আজ বৃহষ্পতিবার ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তাৎপর্যপূর্ণ ওই সফরে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি এফটিএ’র আলোচনাসহ ১৪ চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে ঢাকা ও কলম্বো।
যার মধ্যে রয়েছে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি এবং এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। লঙ্কান প্রেসিডেন্টের সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট সিরিসেনা বাংলাদেশে এসেছেন।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed