Main Menu

সুনামগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো.এমরান বাদশা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত এমরান সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখোলা গ্রামের মো. এখলাছুর রহমানের ছেলে।
র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে আসামীর বসতঘরে অভিযান চালায়। এসময় খাটের নিচে তল্লাশী চালিয়ে পাঁচ কেজী আমদানী নিষিদ্ধ গাঁজা জব্দ করা হয়। আসামী দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল । গোয়েন্দা নজরদারি করে তাকে সনাক্ত করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed