Main Menu

ঈদে ঘুরতে বের হয়ে প্রান গেল স্কুলছাত্রের

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের নামাজ শেষে বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়ে সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্র সিয়ামের (১৪)।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিয়াম রাজধানীর ১৫৮/৪ দক্ষিণ যাত্রাবাড়ীর মো. আলম ও সীমা বেগম দম্পতির পুত্র। তাদের গ্রামের বাড়ি নবীনগরে।
নিহত সিয়ামের পরিবারের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল ক্যাম্পের এএসআই মো. বাবুল মিয়া জানান, বেলা ১১টার দিকে সিয়াম তার বন্ধু তানজিলকে সঙ্গে নিয়ে সাইকেলে ঘুরতে বের হয়। এ সময় তারা শহীদ ফারুক রোডে পৌঁছলে একটি যাত্রাবাহী বাসের সাথে ধাক্কা লাগে।

তিনি জানান, এ সময় সিয়ামকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান বাবুল মিয়া।

Share





Related News

Comments are Closed