সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কাটার মেশিন, চাকু ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিমানবন্দর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে- কয়েস (২০), রাব্বি (১৯), রবিন (২১), লিহাদ (১৯), অপু (১৮) ও আবু বকর (২২)। তারা সকলেই নগরীর টিলাগড় এলাকার বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলো বলে জানিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed