পাকা আম খেতে হবে পরিমাণমত
বৈশাখী নিউজ ডেস্ক: আমকে বলা হয় ফলের রাজা। আম খেতে যেমন সুস্বাদু ও রসালো তেমনি পুষ্টিগুণের দিক থেকেও অতুলনীয়। পাকা আমে রয়েছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন বি, থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। পাশাপাশি আম একটি উচ্চ মাত্রার চিনি, কার্বোহাইড্রেট ও গ্লাইসেমিক সমৃদ্ধ ফল। তাছাড়া পাকা আমে ফিনোলিকস জাতীয় উপাদান থাকার কারণে এটি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস।
কিন্তু পাকা আম খাওয়া ভালো তবে খুব বেশি খাওয়া ঠিক নয়। পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকায় এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে যাদের ডায়াবেটিস আছে অথবা হবার সম্ভাবনা আছে তাদের জন্য আম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। মাঝারি মাপের একটি পাকা আমে ৩ গ্রাম ফাইবার থাকে।
তাই কেউ যদি পরপর বেশ কয়েকটি আম খেয়ে ফেলেন তবে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কাঁচা আম পাকাতে অনেক সময় কার্বাইড নামক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় যা আমের খোসায় রয়ে যায়। এটি অনেক সময় অ্যালার্জির কারণও হতে পারে। যাদের অ্যাজমার সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আম কম খেতে হবে। এছাড়া আমে শর্করার হার বেশি থাকে যা শরীরের ওজন বৃদ্ধি করে।
তাই আম খাওয়ার আগে অবশ্যই এর ক্ষতিকর দিক চিন্তা করে পরিমাণমত খাওয়াই সবচেয়ে ভালো।
ডা. সঞ্চিতা বর্মন
ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ।
Related News
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed