জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান কোর্সে ভর্তি শুরু ২৪ অগাস্ট
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহে প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি কার্যক্রম শুরু হবে ২৪ অগাস্ট। শ্রেণীপাঠদান শুরু হবে ১৫ অক্টোবর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম সোমবার এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদের সভাপতিত্বে এ সংক্রান্ত কমিটির সাধারণ সভা তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
“সভায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু, বিভিন্ন বিভাগে আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়।”
সভায় উপ-উপাচার্য মশিউর রহমান, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed