কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার আনই গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার আনইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার গৌরীনগরস্থ মাদ্রাসা গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও একটি বল্লম উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার এসআই আমিনুর রহমান ও এএসআই আব্দুর রাজ্জাকসহ একদল ফোর্স।
এএসআই আব্দুর রাজ্জাক জানান, গ্রামবাসী ডাকাতদলকে ধাওয়া করলে টহলরত পুলিশ ডাকাত সর্দার আনইকে আটক করতে সক্ষম হয়। ডাকাতক সর্দার মো. আনু ওরফে আনই উপজেলার রাজাপুর গ্রামের মো. মকবুল আলীর পুত্র। গনপিটুনীতে আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় ডাকাতি প্রচেষ্টার মামলা হয়েছে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed