‘প্রেমের ফাঁদে ফেলে’ স্কুলছাত্রীকে গণধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘প্রেমের ফাঁদে ফেলে’ নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দুজনকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
রোববার (১১ জুন) ফরিদপুর শহরের আলীপুরে বর্বরোচিত ওই ঘটনাটি ঘটে।
নির্যাতিতার ছোট বোন জানায়, তার বাবা আবদুল সাত্তার আরেকটি বিয়ে করে বোয়ালমারীতে থাকেন। তার মা তাদের দুই বোনকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। মা হোটেলে কাজ করে অনেক কষ্টে তাদের পড়াশোনা চালান।
স্থানীয় অপু নামের বখাটে যুবক তার বোনের সঙ্গে ‘প্রেমের অভিনয় করে’ রোববার ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। আলীপুর রেললাইনের কাছে নিয়ে অপু তার পরিচিত ৭-৮ জনকে নিয়ে তার বোনের ওপর পাশবিক নির্যাতন চালায়।
নির্যাতিতার ছোট বোন আরো বলেন, পরবর্তিতে তার বোন গুরুতর অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে বাসায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার মা। চিকিৎসকরা সেখান থেকে তাকে ফরিদপুর ট্রমা সেন্টারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা তার শারীরিক পরীক্ষা করছি। ফরেনসিক রিপোর্টের ওপর ভিত্তি করে প্রতিবেদন দেওয়া হবে।’
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, সোমবার সকালে ঘটনাটি জানার পরই ধর্ষকদের ধরতে অভিযানে নামে র্যাব সদস্যরা। অভিযানে দুই ধর্ষককে আটক করা হয়েছে।
আটক দুজন হলো- আলীপুর এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে সাব্বির (১৯) ও নিজাম শিকদারের ছেলে উজ্জ্বল শিকদার (২৬)।
তিনি জানান, আটক দুজনই এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে।
কোতয়ালী থানার ওসি নাজিম উদ্দিন জানান, ‘আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি জেনেছি, খতিয়ে দেখছি।’
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed