Main Menu

বিশ্বনাথে ৫দিন ধরে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার পেশকারের গাঁও গ্রামের মোঃ সফিক মিয়া (৩৩) নামের এক যুবক গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে কামাল বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। এই ঘটনায় তার ভাই বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ সফিক মিয়া পেশকারের গাঁও গ্রামের মৃত মন্তাজ মিয়ার বড় ছেলে।
তার ছোট ভাই মোঃ ইয়াকুব আলী জানান, গত ৮ জুন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে কামাল বাজারের উদ্দেশ্যে বের হন সফিক মিয়া। ওই দিন রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়া হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গত শনিবার তিনি বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৪৭৮,তারিখ ১০.০৬.১৭ইং।
বাড়ি থেকে বের হওয়ার সময় সফিক মিয়ার পরনে ছিল লাল-নীল রংয়ের গেঞ্জী ও কালো প্যান্ট। উচ্চতা আনুমানিক ৫ ফুট। গায়ের রং ফর্সা, স্বাস্থ্য ভাল। মুখ মন্ডল লম্বাটে। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ সফিক মিয়ার সন্ধান পেলে ০১৭১১-৩০১০৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed