বিশ্ব পরিবেশ দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন দেশের মতো বাংলাদেশে আজ সোমবার পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সম্প্রতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এ বছর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে_ কানেকটিং পিপল টু নেচার। যার ভাবানুবাদ করা হয়েছে_ প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে। এবারের দিবসের স্লোগান_ আই অ্যাম উইথ নেচার। যার বাংলা ভাবানুবাদ আমি প্রকৃতির, প্রকৃতি আমার।
৪ জুন রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বৃক্ষমেলারও উদ্বোধন করেন তিনি।
দিবসের কর্মসূচি : পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস), সিপ, পরিপ্রেক্ষিত ও সেভ দ্য চিলড্রেন সমন্বিতভাবে একটি শোভাযাত্রা ও ‘ইয়ুথ ক্লাইমেট পার্লামেন্ট পরিবেশ বিতর্ক’ কর্মসূচির আয়োজন করেছে। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শোভাযাত্রা উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বেলা সাড়ে ১১টায় আর সি মজুমদার অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed