কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে একটি পাহাড়ি ছড়ায় ডুবে সাব্বির মিয়া (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার (৩১ মে) সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের সাঙ্গাইচাপি পাহাড়ি এলাকার রাঙ্গিছড়ায় শিশুটি পড়ে গেলে বৃহস্পতিবার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার অদুরে ছড়ার চরে তার লাশ পাওয়া যায়।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, সাঙ্গাইচাপী পাহাড়ি গ্রামের বাবুল মিয়ার ছেলে সাব্বির মিয়া গ্রামের সাঙ্গাইচাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করতো। সে মৃগী (খিঁচুনি) (ইপিলেপ্সী) রোগে ভোগতো। বুধবার সন্ধ্যায় শিশুটি রাঙ্গিছড়ার পানিতে নামার পর তার খিঁচুনি উঠলে পানির স্রোতের সাথে ভেসে যায়। রাতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ছড়ার চরে তার মৃত দেহের সন্ধান পান। ঘটনাটি কমলগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed