কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল মোমিন মজুমদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবদুল মোমিন বর্তমানে ঢাকা উত্তর বিভাগের কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে নিজের ও স্ত্রীর নামে এক কোটিরও বেশি টাকা এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
আটকের পর মোমিন মজুমদারকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সাধন চন্দ্র ধর বাদী হয়ে আব্দুল মোমিনের নামে ডবলমুরিং থানায় অবৈধ সম্পদ আয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed