ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বাদ আসর দরগাহ মাজারে মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এসময় বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রæত সুস্থ ও অক্ষত অবস্থায় সন্ধান কামনা করেন দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীর ফেরত পাওয়ার জন্যও দোয়া কামনা করা হয়।
দোয়া মিলাদ মহাফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মো. মখন মিয়া, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, মহানগর বিএনপির সহ প্রচার সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, বিএনপি নেতা খায়রুল হোসেন খসরু, মহানগর সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, শাহপরাণ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দীপক রায়, কানাইঘাট স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দিন, জৈন্তা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাব হোসেন বিলাল, বিএনপি নেত দেওয়ান আখদ্দছ খান, জেলা ছাত্রদলের সহ সভাপতি তছির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান চৌধুরী শাম্মি, জেলা বিএনপির সদস্য দেওয়ান নিজাম খান, অ্যাডভোকেট ইকবাল আহমদ, সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, এম জাহাঙ্গির চৌধুরী, মাসুক আহমদ, শোয়েবুর রহমান খোকন, নগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ সুহেল, এসএম আক্তার, আবু তাহের শিশু, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন, আবু ইয়ামিন চৌধুরী, সুজন খান, ইমরান আহমদ সেতু, মাসুম আহমদ সাফিন, মনির হোসেন, উজ্জল আহমদ, সেলিম আহমদ, কাবির আহমদ, কিবরিয়া চৌধুরী, তাহমিদ আব্দুল্লাহ, জিল্লুর রহমান, মিনহাজ আহমদ, সৌরভ আহমদ, তামিম আহমদ, জাহিদ আহমদ, স্বপ্নিল চৌধুরী, জহির চৌধুরী, মামুন আহমদ, রবি প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed