Main Menu

বালাগঞ্জে চার সন্তানের জননীকে ধর্ষণের পর হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে চার সন্তানের জননীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭মে) বেলা ১২টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারের কাছ থেকে সাফিয়া বেগম (২৭) নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত সাফিয়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর লামাপাড়া গ্রামের খাছিম উল্লার মেয়ে। কলুমা গ্রামের পংকি মিয়ার স্ত্রী সাফিয়া বেগম চার সন্তানের জননী।
সাফিয়া বেগমের পিতা খাছিম উল্লাহ সাংবাদিকদের জানান, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে সাফিয়া তার শিশুদের জন্য খাবার আনতে বাজারে যায়। রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীরা আমাকে খবর দেন।
বালাগঞ্জ থানার এসআই সাদিকুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে- তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায়।

Share





Related News

Comments are Closed