বিশ্বনাথে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে শরিফা বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামে আলা উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্ত্রী খুনের অভিযোগে বুধবার দুপুরে স্বামী আলা উদ্দিন (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সে উপজেলার হোসেনপুর গ্রামের মৃত মতছিন আলীর ছেলে।
এদিকে, নিহতের স্বামীর পরিবার দাবি করছেন, শরিফা বেগম দীর্ঘ ৪ বছর যাবৎ অসুস্থতায় ভোগছিলেন। তার হার্টের একটি বাল্বও নষ্ট হয়েছে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং রাত ৩টায় মৃত্যুবরণ করে।
অন্যদিকে নিহতের পিতা একই এলাকার তবলপুর গ্রামের আবদুল খালিক অভিযোগ করেছেন, তার মেয়েকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা নাকি অন্যকিছু। মহিলার পিতার অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed