জামিন পেলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রায়হান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান জামিন পেয়েছেন। এয়ারপোর্ট থানার জিআর ০৮/১৫ নং মামলায় বুধবার (১৭ মে) আদালতে আত্মসমর্পন করলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তার জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে জামিন মঞ্জুরে অংশগ্রহণ করেন এডভোকেট মো. খালেদ হোসেন ও এডভোকেট মো. কামরুজ্জামান।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট খালেদ হোসেন বলেন, ২০১৫ সালে হরতাল অবরোধ চলাকালে আন্দোলনে নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে অধ্যাপক আজমল হোসেন রায়হান সহ আরও বেশ কিছু নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়।
Related News
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More
সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া ওরফে ‘পল্টি রাসেলকে’ গ্রেফতার করেছেRead More



Comments are Closed