মেয়র আরিফ’র সাথে সৌজন্য সাক্ষাতে ভারতীয় সহকারী কমিশনার সোমনাথ হালদার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন-এর সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কুমারপাড়াস্থ মেয়রের বাস ভবনে তিনি সাক্ষাত করেন ।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান প্রমুখ।
সাক্ষাতকালে ভারত সরকার কর্তৃক সিলেটে গৃহীত তিনটি প্রকল্পের উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের মানুষের কল্যাণে ভারত সরকারের নেয়া প্রকল্পগুলো অত্যন্ত প্রশংসনীয়। সিলেটের মানুষের জীবন মানোন্নয়নে নেয়া প্রকল্পগুলো সিলেটের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
মেয়র ভারত সরকার এবং সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে বলেন, আগামীতে সিলেট সিটিতে নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভারত সরকার সহযোগিতার হাত আরো সম্প্রসারিত করবে বলে আমি আশাবাদী।
ভারতীয় সহকারী হাইকমিশন-এর সহকারী কমিশনার সোমনাথ হালদার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকান্ড ও পরিচ্ছন্ন নগরীর একটি চমৎকার দৃষ্টান্ত উল্লেখ্য করে বলেন সিলেট সিটি কর্পোরেশনের মানব সম্পদ উন্নয়ণ, শিক্ষার উন্নয়ন ও চালিবন্দরস্থ শ্মসানঘাটের আধুনিকায়নে ভারত সরকার কর্তৃক সহযোগিতায় গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য,সিলেটে ভারত সরকারের বরাদ্দকৃত অনুদানের মাধ্যমে একটি পাঁচতলা কিন্ডার গার্টেন স্কুল ভবন, ক্লিনার কলোনীতে একটি ছয়তলা ভবন এবং ধোপাদিঘীরপারে ওয়াকওয়ে নির্মিত হবে। যাতে ব্যয় হচ্ছে প্রায় ২৫ কোটি টাকা।
Related News
সিলেটে মসজিদ কমিটির বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষেRead More
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More



Comments are Closed