যশোরে বাস দুর্ঘটনায় নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ৫০জন যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮৪) কুষ্টিয়া যাওয়ার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কড়াই গাছে ধাক্কা খায়। এতে পাঁচজন নিহত ও বাসের সবযাত্রীই আহত হয়েছেন। গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে প্রেরণ করছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed