জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল বরখাস্ত
00বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে আবারো বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব ড. জুলিয়া মঈন ২৫ এপ্রিল তার অপসারণের নির্দেশে স্বাক্ষর করেন। সরকার বিরোধী প্রচারণা, দলীয় ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ২০১৫ সালের ৫ জানুয়ারী নাশকতামূলক কাজে নির্দেশনা প্রদানের অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে বলে বরখাস্ত আদেশে বলা হয়। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে ইকবাল আহমদ তাপাদারের বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করেছিলেন।
এ ব্যাপারে ইকবাল আহমদ জানান, যেসব অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে সবই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সাজানো অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তিনি উচ্চ আদালতের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
ইকবাল আহমদ জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক ।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed