বাবার কবরের উপর গাছের ডালে ছেলের ঝুলন্ত লাশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বাবার কবরের পাশে থাকা বট গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছেলে জামাল মিয়ার (৩৫) লাশ পাওয়া যায়। সোমবার (২৪ এপ্রিল) সকালে বাড়ির লোকজন বট গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় জামাল মিয়ার লাশ দেখতে পান। শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তবে আত্মহত্যর কারন জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১০ সালে জামাল মিয়া তার বাবাকে খুন করে জেল হাজতে বন্দি ছিল। জামাল মিয়ার মামাত ভাই রাজু মিয়া বলেন, গত মার্চ মাসে জামাল মিয়া জেল থেকে জামিনে বেরিয়ে আসেন। কিন্তু আত্মহত্যার কারন বলতে পারেননি তিনি।
এদিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন গাছের ডাল থেকে সোমবার দুপুরে জামাল মিয়ার ঝুলন্ত লাশ এবং আলামত হিসেবে প্যান্টের পকেট হতে ১টি মোবাইল ও ছোট লিখা কাগজ উদ্ধার করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি পরিদর্শক নাসির উদ্দীন ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি এবং লাশের শরীরে কোন আঘাতের চিহ্নও ছিল না। পুলিশ লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed