হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে দুদকের টিম সিলেটে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের প্রতিনিধি দল। বুধবার সকালে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে সিলেটে আসেন উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রহিম, সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি। এসময় তাদের সঙ্গে ছিলেন দুদক সিলেটের পরিচালক শিরীন পারভিন।
সিলেট এসেই প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার নাজমান আরা খানুমের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পরে তারা সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে প্রায় তিন ঘন্টা ধরে হাওর রক্ষা বাধের বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ ছাড়াও প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেন দুদক তদন্ত প্রতিনিধি দল। প্রাথমিক তদন্তে প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পন্ন হয়নি এমন প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছে তদন্ত প্রতিনিধি দলের প্রধান।
পরে বিকেলে সুনামগঞ্জে হাওর এলাকা পরিদর্শনে যান তারা। সেখানে হাওরাঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবেন এবং প্রকল্প গুলির বিষয়ে খোজ খবর নেবেন।
সিলেটের পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিকদের জানান, তারা প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছেন, তা মিলিয়ে দেখছেন। তবে প্রাথমিকভাবে প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পন্ন হয়নি এমন প্রমাণ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, দুর্নীতির প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed