সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় দারোগা বরখাস্ত
সাতক্ষীরা প্রতিনিধি : জমিজমা০ সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে পুলিশ ও প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী মিলে পিটিয়ে আহত করার ঘটনায় সাতক্ষীরা সদর থানার আলোচিত এসআই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার রাতে সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে সাময়িক বরখাস্ত করেন।
উল্লেখ্য, সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামের ১৫ শতক জমির উপর ঘর নির্মান করে থাকেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের পরিবার। সম্প্রতি একই এলাকার মুন্না উক্ত জমি জবর দখল নিতে থানায় একটি অভিযোগ দায়ের করে। শনিবার পুলিশ ঘটনাস্থলে যেয়ে মুক্তিযোদ্ধার ছেলে তরিকুল ইসলামকে গ্রেফতার করে আবার সন্ধ্যায় ছেড়ে দেয়। একই দিন রাত ১২ টার দিকে সদর থানার এসআই রমমান নেতৃত্বে নেতৃত্বে ১০/১২ জন পুলিশ প্রতিপক্ষ মুন্না ও মিলন হোসেন উক্ত বাড়িতে যেয়ে মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে মারপিট করে আহত করে।
সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন মুঠোফোনে বলেন, মুক্তিযোদ্ধাকে মারপিট ও আহত করার ঘটনায় দারোগা রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed