শিববাড়ি বিস্ফোরণ : পুলিশের তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর জঙ্গি বিরোধী অভিযান চলাকালে বাইরে দুটো বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপকমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আনসারুল্লাহ বাংলা টিমের শরিয়া বোর্ডর সদস্য হাফেজ মওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তার প্রসঙ্গে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এর একপর্যায়ে এক সাংবাদিক মনিরুল ইসলামকে প্রশ্ন করেন-আতিয়া মহলের বাইরে বোমা বিস্ফোরণে একজন লেফটেন্যান্ট কর্নেল, পুলিশের দুই পরিদর্শক ও চারজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। ওই দিন আসলে কি ঘটনা ঘটেছিল, কোন বোমা, কিসের বোমা বিস্ফোরিত হয়েছিল সেটা এখনো পরিষ্কার না।
ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘কোন পরিপ্রেক্ষিতে ঘটনাটি সংগঠিত হয়েছিল এবং বোমা কারা বা কীভাবে পেতে রেখেছিল, সেখানে অন্য কারও দায়িত্ব পালনে গাফিলতি ছিল কি না সে জন্য পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটার রিপোর্ট পেলে হয়তো আমরা নিশ্চিত হতে পারব।’
মনিরুল আরও বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি যে ওই খানে যে ব্যক্তির অবস্থান আমরা দেখেছি পরবর্তীতে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণে আমরা মোটামুটি নিশ্চিত সেই ব্যক্তি, সেই সন্ত্রাসী মৌলভীবাজারের বড়হাটে নিহত হয়েছে। তার পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে। তার নাম আশরাফুল আলম ওরফে আজিম।
আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া বোমা বিস্ফোরণেই পুলিশ কর্মকর্তাসহ ৭ জনের মৃত্যু হয়েছে, এর কোন ভিত্তি আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং অভিযান পরিচালিত হয়েছিল সেনাবাহিনীর কমান্ডোদের নেতৃত্বে। তাই আদৌ কোনো বোমা অভিযান পরিচালনাকালে রিকভারি করা হয়েছিল কিনা তা আমার জানা নেই।’
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সিলেটের আতিয়া মহলে সেনা কমান্ডোদের জঙ্গিবিরোধী অভিযান চলাকালে জঙ্গি আস্তানার বাইরে দুই দফা বিস্ফোরণে র্যাবের গোয়েন্দাপ্রধান, পুলিশের দুই কর্মকর্তাসহ সাতজন নিহত এবং ৪৪ জন আহত হন। ২৮ মার্চ রাতে অভিযানের সমাপ্তি ঘোষণা করার পর ওই রাতেই মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানাটি ঘেরাও করে পুলিশ। সেখানে অভিযান শেষে ওই আস্তানার ভেতর থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed