কানাইঘাটে যুবলীগ নেতা আহমদ আল কবিরের কুসপুত্তলিকা দাহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলা যুবলীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবিরের কুসপুত্তলিকা দাহ ও ঝাড়– মিছিল করেছে যুবলীগের সদ্য সাবেক কমিটি ও তৃণমূল যুবলীগের নেতৃবৃন্দ।
জানা যায়, বৃহস্পতিবার কেন্দ্র থেকে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের কমিটি ঘোষণার পর থেকে সদ্য সাবেক কমিটি ও তৃণমূল যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেউই অতীতে দলের দুর্দিনে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। শুধুমাত্র প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবিরের পছন্দের লোক হওয়ার তাদেরকে কমিটিতে পদবী দেওয়া হয়েছে। তারই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট বাজার পয়েন্টে আহমদ আল কবিরের কুসপুত্তলিকা দাহ করা হয়। এ নিয়ে যুবলীগের পক্ষে-বিপক্ষের নেতৃবৃন্দের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে নিজের স্বার্থ হাসিলের জন্য আহমদ আল কবির যুবলীগের কমিটিতে তার পছন্দ মতো নামধারী নেতাদের নিয়ে গঠন করে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে নব্য কর্মীদের নিয়ে এ কমিটি গঠন করার ফলেই এ ধরণের সমস্যা সৃষ্টি হয়েছে বলে অনেকের ধারণা।
কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে আহমদ আল কবির যুবলীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এ কমিটি অনুমোদন করেছেন বলে জানিয়েছেন কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মীর আব্দুলাহ ও নাজিম উদ্দিন। নেতৃবৃন্দ আরো বলেন, উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবী পাওয়ার পর যুবলীগের কমিটিতে ঢোকানো হয়েছে এসব কর্মীদের। এমন পদবী পাওয়া নেতৃবৃন্দরাও এ বিষয়ে অবগত নয়। এসব নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করে বলেন, ছাত্রলীগে থাকা স্বত্তে¡ও কে বা কারা দলের সুনাম ক্ষুন্ন করার জন্য তাদের যুবলীগের কমিটিতে ঢুকিয়েছে। এসব নেতাকর্মীরা নতুন যুবলীগের কমিটি থেকে পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
নবগঠিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিলে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed