Main Menu

সন্দ্বীপে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭

বৈশাখী নিউজ ডেস্ক: সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে। সন্দ্বীপের ওসি শামসুল ইসলাম জানান, বুধবার ভোরে গুপ্তাছড়া ঘাটের আশপাশের এলাকায় দুই শিশুসহ তিনজনের লাশ ভেসে ওঠে।

এই তিনজন হলেন- আনোয়ার হোসেন শিপন (৪০), সাইদ (৯) ও নেহা (৭)। রোববার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ ডুবে যায় একটি নৌকা।

ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশিতে সোমবার পর্যন্ত পাঁচজনের লাশ পাওয়া যায়। আর মঙ্গলবার সারাদিনে উদ্ধার করা হয় আরও নয়টি লাশ। নৌকাডুবির ওই ঘটনায় এখনো দুই/তিনজন নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed