চুয়াডাঙ্গায় ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে অন্তত দশজন নিহত হয়েছেন। নিহতদের সবাই শ্রমিক বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
রবিবার সকালে উপজেলার জয়রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা-জীবন নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে ঘিরে রেখেছে। উদ্ধার করা হচ্ছে মরদেহ।
এ ঘটনায় আহতদের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
« সুনামগঞ্জে ওরসে দু’গ্রুপের সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু (Previous News)
(Next News) জঙ্গি সন্দেহে দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা »
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed