আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ অব্যাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মহানগরের শিববাড়ির ‘আতিয়া মহল’- এর জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ও সোয়াত টিমের চালানো অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ অব্যাহত রয়েছে। রোববার সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো।
শনিবার দুপুর পর্যন্ত বাড়িটি থেকে ৭৮ জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু রয়েছে।
শনিবার সন্ধ্যায় অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আতিয়া মহলে’ জঙ্গিদের ফ্ল্যাটে বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। অভিযানের সময় তারা কমপক্ষে ১২টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু হয়।
অভিযান তত্ত্বাবধান করছেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন। প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
প্রসঙ্গত, জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে গত শুক্রবার ভোররাত থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed