সিলেটে জঙ্গিবিরোধী অভিযান: বাসার ভেতরে অবরুদ্ধ ১৩টি পরিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা আতিয়া মহল নামের বাড়ির দুটি ভবনে ১২ থেকে ১৩টি সাধারণ পরিবার অবরুদ্ধ রয়েছেন। তাদেরকে নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
শুক্রবার ভোর থেকে স্থানীয় উস্তার মিয়ার বাড়ির চার ও পাচতলা দুটি ভবন ঘেরাও করে চারপাশে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মেট্টোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানিয়েছেন, জঙ্গি সন্দেহে তারা দুটি ভবন ঘিরে রেখেছেন এবং একটি ভবনের মেঝেতে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করছেন।
তিনি আরো বলেন, জঙ্গিরা যদি আত্মসর্মপন না করে তবে অভিযান চালানো হবে। এজন্য ঢাকায় সোয়াত কল করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed