ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যা: সাবেক স্বামী রবিন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেছা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শহীদুল্লাহ এ তথ্য জানান।
মো. শহীদুল্লাহ আরও জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আরিফা হত্যা মামলার আসামি ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকা নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সেন্ট্রাল রোডের ওয়েস্ট অ্যান্ড স্ট্রিটের ১৩ নম্বর হোল্ডিংয়ের সাহানা ভবনের নিচতলায় দক্ষিণ পাশের ফ্ল্যাটের দরজার সামনে আরিফাকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় ওই দিন রাতেই কলাবাগান থানায় আরিফার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
নিহত আরিফা যমুনা ব্যাংকের পল্টন শাখার একজন মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার কলাবাগানের সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের পাশে সাহানা ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed