সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল, সম্পাদক খোকন
বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির এই গুরুত্বপূর্ণ দু’টি পদসহ আটটি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াত-সমর্থিত আইনজীবীরা।
অন্যদিকে, সহ-সভাপতি একটি, সহ-সম্পাদক একটি ও কোষাধ্যক্ষসহ মোট ছয়টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা।
শুক্রবার সকালে নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকার-সমর্থিত আওয়ামী লীগের সম্মীলিত আইনজীবী সমন্বয় পরিষদ, এবং বিএনপি-জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপ্যানেলের প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্র দু’জনসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed