নিন্দুকের ব্যাপারে কি বললেন সানি লিওন
বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। বিভিন্ন কারণে নানা সময়ই আলোচনায় আসেন এ অভিনেত্রী। বিশেষ করে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দুকেরা প্রায়ই বিদ্রূপ করে থাকেন।
এর মধ্যে কিছুদিন আগে বিশ্ব নারী দিবসে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সানিকে বিদ্রূপ করে একটি টুইট করেছিলেন পরিচালক রাম গোপাল ভার্মা। তিনি লিখেছিলেন, ‘আমি চাই পৃথিবীর সব নারীরা পুরুষদের তেমন আনন্দ দিক যেমনটা সানি লিওন দেন।’
এই টুইটটি করার পর থেকেই তোপের মুখে পড়েন নির্মাতা রাম গোপাল ভার্মা। শুধু তাই নয় এ জন্য তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। এছাড়া ফিল্ম সেটিং অ্যান্ড অ্যালাইড মজদুর ইউনিয়ন জানিয়েছে তারা এ নির্মাতাকে মুম্বাইয়ে কোনো শুটিং করতে দেবেন না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিন্দুকের ব্যাপারে বেশ কঠোর সানি। দ্বিতীয়বার চিন্তা না করে সরাসরি ব্লক করে দেন তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ এবং নেতিবাচক কথা তার ওপর কোনো প্রভাব ফেলে কিনা? এমন প্রশ্নের উত্তরে সানি লিওন ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘না, কারণ আমার ব্লক বাটন আছে। আমি এ ব্যাপারে দ্বিতীয়বার ভাবি না। আমি জানি অনুসারীরা অনেক বছর ধরে আমার পাশে রয়েছে এবং আমি এ জন্য তাদের অনেক ভালোবাসি। নিন্দুকদের কেবল ব্লক করে দেই।’
২০১২ সালে ‘বিগ বস-ফাইভ’র মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন সানি। ৩৫ বছর বয়সি এ অভিনেত্রী গত পাঁচ বছরে ৯টি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে।
সানি লিওনের পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সিনেমাটি সম্পর্কে এ অভিনেত্রী বলেন, ‘সিনেমার গল্প আমাদের দুজনেরই খুব পছন্দ। এটি রোমন্টিক-থ্রিলার সিনেমা এবং আশা করছি সবাই এটি পছন্দ করবেন।’
এছাড়া নূর, বাদশাহ সিনেমায় দেখা যাবে সানিকে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed