রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন জঙ্গি রিপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর ২০০৪ সালে গ্রেনেড হামলা ও আরোও তিনজনকে হত্যা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা দেলওয়ার ওরফে রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেট কারাগারে বন্দি রিপনের এ সিদ্ধান্ত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের জেল সুপার ছগির আলী।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিচারিক আদালত থেকে তার মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে পাঠানো হয়। একইদিন সকালে মুফতি হান্নান সহ তিন জঙ্গির রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর দেলওয়ার ওরফে রিপনকে রায় পড়ে শুনানো হয়।
অপর দুই জঙ্গি মুফতি হান্নান ও শরীফ শাহেদুল হক রয়েছে কাশিমপুর কারাগারে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন গুরুত্বর আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলওয়ার ওরফে রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন দন্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত।
রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। গত বছরের ১১ ফেব্রুয়ারি পূর্বোক্ত রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ।
চলতি বছরের ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ সে আবেদন খারিজ হয়। পরে গত মঙ্গলবার রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed