কুষ্টিয়ায় শিবিরের ৬৫ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী থেকে ‘শিবিরের ৬৫ নেতাকর্মীকে’ আটক করেছে পুলিশ। আটকরা পিকনিকের আড়ালে সংগঠিত হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমারখালীর আলাউদ্দিন নগরের দড়িকোমরপুর মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০টি ককটেল বোমা, ১৭টি জিহাদি বই ও ২টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
সোমবার রাত ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার এসএম মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিবিরের ৬৫ নেতাকর্মীকে আটক করে। এরমধ্যে ১৭ জন শিবিরের সাথী ও ৪৭ জন শিবিরের কর্মী। আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা কামাল হোসেন মূল সম্বনয়কের দায়িত্বে ছিলেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed