বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:বিশ্বনাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয়পুর ও ভসিরপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
আহতরা হলেন- আলা উদ্দিন (৪৫), সুহেল মিয়া (৩০), রুহেল মিয়া (৩০), আব্দুল জলিল (৫৫), কৈতর মিয়া (২৫), ফিরোজ আলী (৩৫), সুন্দর আলী (৩০), গেদা মিয়া (২৫), গেদাবুল আলী (৪৫), কালা মিয়া (৪০), আব্দুল মতিন (২৫)। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম জানা যায়নি।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, শিরনী বিতরন নিয়ে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed