সিলেটে শিলং তীর খেলার ২০ জুয়াড়ি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় ‘শিলং তীর খেলা’র ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ওই এলাকার টেকনিক্যাল রোডস্থ আল শামছি কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ২৯ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন। সন্ধ্যায় এসএমপি’র মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-ওই এলাকার বাসিন্দা মোঃ সেবুল মিয়া (৩৫), রুহেল মিয়া (২৩), মনসুর আহমদ (২২), মোঃ পারভেজ (২৬), সালাউদ্দিন (২২), মোঃ জাবেদ (১৮), ওয়াসিম (২৮), নুরু মিয়া (৫২), মোঃ আবুল কালাম (৪২), উজ্জল মিয়া (২২), সাইফুর রহমান লায়েক (৩০), সৈকত চন্দ্র (১৮), মোঃ সুলেমান (৪০), মোঃ কয়েছ (৩০), ফখরুল ইসলাম অপু (২২), আনাম আহমদ (৩০), রাসেল আহমদ (২২), আল-আমিন (২৮), আলাল মিয়া (২২) ও আমিনুর (২৫)।
এসএমপি’র এডিসি(মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়েছে। মোবাইল কোর্টের সাজার পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed