Main Menu

বিশ্বনাথে জমি ক্রয় বিক্রয় কমে গেছে

Manual4 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: প্রবাসী অধ্যষিত এলাকা হিসেবে পরিচিত সিলেটের বিশ্বনাথ। এ উপজেলার বেশীরভাগ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে স্ব-পরিবারে বসবাস করে আসছেন। কিন্তু বর্তমানে এলাকার প্রবাসীরা না আসায় জমি ক্রয় বিক্রয় অনেকটা কমে গেছে। এতে উপজেলায় জমি ক্রেতা বিক্রেতা নেই বললেই চলে। তবে উপজেলার কিছু কিছু জায়গায় জমি বিক্রয় করার জন্য বিক্রেতা তার জমির ওপর লাগিয়ে দিয়েছেন সাইন বোর্ড। এতে জমি ক্রয় করার জন্য যোগাযোগের জন্য দেয়া হয়েছে মোবাইল নাম্বার। ক্রেতা না থাকায় মাসের পর মাস এভাবে জমির মধ্যে সাইন বোর্ড পড়ে আছে। জমি ক্রয় বিক্রয় না হওয়ায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এলাকার দলিল লেখকসহ সংশ্লিষ্টরা রয়েছে বিপাকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রবাসীরা দেশে না আসায় জায়গা জমি ক্রয়-বিক্রয় আগের তুলনায় অনেক কমে গেছে। প্রবাসীরা আগে বাসা-বাড়ি নির্মাণ করার জন্য দেশে এসে জমি ক্রয় করতেন। বর্তমানে তা আর দেখা যায়না। বিগত পাঁচ বছর পূর্বে এলাকায় যেভাবে জমি ক্রয় বিক্রয় হয়েছে তা এখন আর নেই। আগে যেখানে রাস্তার পাশে থাকা প্রতি ডিসিমিল জমি বিক্রয় হত প্রায় ৬-৭ লাখ টাকায়। বর্তমানে এর অর্ধেক দামে জমি বিক্রয় করা সম্ভব হচ্ছেনা। অনেকেই জমি বিক্রয় করতে চাইলেও ক্রেতা পাচ্ছেনা। তবে এলাকার অনেক প্রবাসী দেশে না থাকায় আত্বীয় স্বজনদের তাদের অপ্রয়োজনীয় জমি বিক্রয় করার জন্য বলে আসছেন। কিন্তু দেশে তাদের আত্বীয় স্বজনরা জমি বিক্রয় করতে পারছেনা। এলাকার বিত্তবানরাও জমি ক্রয় করতে অনীহা প্রকাশ করছেন। ফলে অনেকেই জমি বিক্রয় করতে না পারায় পড়েছেন বিপাকে। সরকার কর্তৃক জমির বেলু বেশী থাকায় এবং জমির নামজারী করার সময় স্থানীয় ইউপি তফশিল অফিসের কর্মকর্তা-কর্মচারীর গাফলাতি রয়েছে। ফলে জমি বিক্রয় আগের চেয়ে অনেকটা কমে গেছে বলে সূত্র জানায়।
এব্যাপারে প্রবাসী হাজী মখলিছ আলী বলেন, প্রায় এক বছর ধরে দেশের আত্বীয় স্বজন কে নিজের জমি বিক্রয় করার জন্য বলে আসছি। কিন্তু তারা জমি বিক্রয় করতে পারছেনা বলে তিনি জানান।
নোয়াগাঁও গ্রামের কবির উদ্দিন বলেন, নিজ প্রয়োজনে কিছু জায়গা বিক্রয় করার জন্য চেষ্টা করি। কিন্তু দীর্ঘদিন ধরে ক্রেতা পাচ্ছিনা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code