ইন্টারনেটের অপব্যবহার রোধে সংষ্কারের প্রস্তাব
বৈশাখী নিউজ ডেস্ক: ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব-এর উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি ইন্টারনেটে ভুয়া খবর এবং ডেটা বা উপাত্তের অপব্যবহার রোধ নতুন একটি পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছেন।
ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব-এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক খোলা চিঠিতে ইন্টারনেট যেভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জানান, তার পরিকল্পনা মতে আগামী পাঁচ বছরের মধ্যেই এসব অপব্যবহার রোধ করা সম্ভব হবে।
স্যার টিম বলেন, প্রথম যে লড়াই তিনি শুরু করতে চান, তা হলো মানুষের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, বাক স্বাধীনতার ওপর যার নেতিবাচক প্রভাব খুবই ভয়ের ব্যাপার।
স্যার টিম ১৯৯১ সালে ইন্টারনেটে প্রথম ওয়েবসাইট তৈরি করেন।
ব্রিটেনের এই কম্পিউটার বিজ্ঞানী বলেন, তিনি চান ওয়েব-বিশ্বে সবাই যেন সমান অধিকার ভোগ করেন।
কোন্ তথ্য ব্যবহার করা যাবে সাধারণ মানুষ সেটা ইন্টারনেট কোম্পানিকে বলতে পারেন না।
ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর সরকারি নজরদারির মাত্রা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র: বিবিসি বাংলা
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed