Main Menu

সিলেটে ৫ কি:মি: দীর্ঘ দুর্নীতি বিরোধী মানববন্ধন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দুর্নীতি বিরোধী বিশাল মানববন্ধন অনুস্টিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরতলীর মেজরটিলা ইসলামপুরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
দুর্নীতি দমন কমিশন সম্বন্বিত সিলেট জেলা কার্যালয় এবং সিলেট সদর উপজেলা প্রশাসন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেট সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেণির প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
শুক্রবার সকাল ১০টায় সিলেট-তামাবিল সড়কের ইসলামপুর এলাকা থেকে পীরের বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে শিক্ষার্থীরা ‘দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখবো সর্বজনে’, ‘জনতার শক্তি রুখবো দুর্নীতি’, ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’, ‘দুর্নীতিবাজদের আমরা সবাই ঘৃণা করি’; এমন শ্লোগান সংম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মাহমুদ ফারাবীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অথিতির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার (অব:) জুবায়ের সিদ্দিকী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আজাদ প্রমুখ।
দুর্নীতি বিরোধী প্রচারনা ও জনমত সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন দেশের প্রতিটি জেলার একটি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় এবং মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের নিয়ে একযোগে ‘সততা সংঘের দুর্নীতি বিরাধী মানববন্ধন’ কর্মসূচির সিদ্ধান্ত নিয়োছে। এর আলোকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

 

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code