জৈন্তাপুরে পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন উচ্ছেদ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার সংলগ্ন এলাকায় স্থাপিত অবৈধ ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। ৮ মার্চ বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন আকতার অভিযান চালিয়ে ক্রাশার মেশিন উচ্ছেদ করেন। এ সময় জৈন্তাপুর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন। ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
দরবস্ত এলাকায় সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক বাড়িঘরে মানুষ বসবাস করেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল পাথর ভাঙ্গার মেশিন স্থাপন করেছিল। স্থানীয় এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অবৈধ ভাবে স্থাপন করা ক্রাশার মেশিন উচ্ছেদ করেন। এ সময় ক্রাশার মেশিন মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় ও মেশিনের জিনিসপত্র জব্ধ করা হয়।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed